শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গাড়িচালক এনায়েত লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

জানা গেছে,  ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা গত বুধবার (৬ আগস্ট) ভোরে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে ঘটনাস্থলেই বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০) মারা যান। সেখান থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তাদের দাবি, চালকের ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে এবং পরিবারের সাত সদস্য মারা গেছেন। নিহতরা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

 


এ জাতীয় আরো খবর...