শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশন (ইসি)

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। আজ রবিবার নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। তবে উত্তীর্ণ দলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

নিবন্ধন পাওয়ার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে। ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল।

তিনি বলেন, কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপি’র কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও নির্বাচন কমিশন তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি। যা যথেষ্ট উদ্বেগজনক। আশা করছি, শীঘ্রই নির্বাচন কমিশন শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক হিসাবে তফসিলে অন্তর্ভূক্ত করবে এবং নিবন্ধন সনদ দেয়ার সময় এনসিপি’র অনুকূলে শাপলা, সাদা শাপলা, অথবা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।

গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, তবে তাদের মধ্যে তিনটি দল একাধিক আবেদন করে।

 পরে প্রাথমিক যাচাই বাছাইয়ে সব দলের কাগজে ঘাটতি থাকায় ১৫ দিন সময় বেঁধে দিয়ে দলগুলোকে প্রয়োজনীয় নথি জমা দিতে দলগুলোকে চিঠি দেয় নির্বাচন কমিশন।
 
পরে ৮০টি দল তাদের কাগজপত্র জমা দেয় ইসিতে। ছয়টি দল বাদে বাকি দলগুলো সময় চায়। আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।


এ জাতীয় আরো খবর...