শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

চানখাঁরপুলে ৬ হত্যাকাণ্ড: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
INTERNATIONAL CRIMES TRIBUNAL

গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৬ জন নিহতের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ সোমবার (১১ আগস্ট)।

রবিবার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়।

মামলায় গ্রেপ্তারকৃত চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল।

আগে জুলাই-আগস্টে ঢাকা মহানগরীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় চানখাঁরপুলে ৬ জন নিহতের ঘটনায় এ মামলা করা হয়। ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

মামলার পলাতক চার আসামি হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা এলাকার সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা এলাকার সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ৩ জুন পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ২২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার এই আন্দোলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন আনাস নামে এক শিক্ষার্থী। গত ২০ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়, যা আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর...