শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’ মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আদালতে সাক্ষ্য দিচ্ছেন। গত ৩১শে জুলাই বিশেষ জজ আদালত ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

যার মধ্যে তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ই অগাস্ট দিন ধার্য করেন বিচারক।

প্লট দুর্নীতির আরও তিন মামলায় শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ই অগাস্ট দিন ধার্য রয়েছে।

গত ডিসেম্বরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ১২ই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। এরপর বাকিদের বিরুদ্ধেও মামলা করে সংস্থাটি।


এ জাতীয় আরো খবর...