শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হোন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

গতকাল রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করা। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশটি যাতে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেয় এই সফরের মাধ্যমে সে চেষ্টা করা হবে। এ বিষয়ে অনেক আলাপ ও চুক্তি হবে।

পাশাপাশি বাংলাদেশের জ্বালানি ও গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে দেশটির বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ টানার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত সফরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন দুই দেশের সরকারপ্রধান। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে।

১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব বলেন, এর মাধ্যমে দুই দেশের সুসম্পর্ক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হবে। সেখানে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও তাঁদের পাসপোর্টের সমস্যা নিয়েও আলোচনা হবে।

১৩ আগস্ট মালয়েশিয়ার বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে বিজনেস কনফারেন্সে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন। সেদিনই কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে। ওই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও সুলতান উপস্থিত থাকবেন।


এ জাতীয় আরো খবর...