শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বান্দরবান সীমান্তবর্তী অঞ্চলে গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে রাতভর গোলাগুলির ঘটনায় ঘুমধুম সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দিনগত রাতে উপজেলার ঘুমধুম-মিয়ানমার সীমান্ত এলাকার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলমান থাকলেও মাঝে বেশ কিছুদিন সীমান্ত লাগোয়া এলাকায় গোলাগুলি বন্ধ ছিল। হঠাৎ রোববার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাতের পর পর্যন্ত প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সীমান্ত থেকে ২০০-৩০০ মিটারের মধ্যে এ সংঘষ হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা আরও জানান, কয়েক মাস আগে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে সীমান্ত এলাকাটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে সংঘর্ষটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা বা আরএসও’র সঙ্গেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুর মোহাম্মদ ভূট্টো বলেন, দীর্ঘদিন পর সীমান্তে অনেকক্ষণ ধরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পাওয়ায় স্থানীয়রা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনোপ্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিজিবির পক্ষ থেকে টহল ও সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...