শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যা: এক আসামির দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭ আসামির মধ্যে শাহাজালাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। সোমবার (১১ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তায় সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার ৭ আসামিকে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয়। পুলিশের দুইদিন রিমান্ড শেষে তাদেরকে আদালতে নেয়া হয়। 

গাজীপুর মেট্রোপলিটন আদালতের ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, আসামি শাহাজালাল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। পরে আদালত ৭ জনকেই জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে  শনিবার (৯ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দেন।
এর আগে শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। 
 
কমিশনার বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে।’


এ জাতীয় আরো খবর...