শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ (মঙ্গলবার, ১২ আগস্ট)। স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শুরু হয়েছে তার। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বিভিন্ন বিষয়ে ৫টি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনের কথা রয়েছে দুই দেশের সরকারপ্রধানের।

এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ড. ইউনূসের সফর সঙ্গী হয়েছেন চার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ জাতীয় আরো খবর...