শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

অধ্যাপক ইউনূসের সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

প্রধান উপদেষ্টার সম্মানে আনোয়ার ইব্রাহিম এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।

মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সদস্যরা মধ্যহ্নভোজে যোগ দেন।

এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে স্কুলের শিক্ষার্থীরা তাকে অভিবাদন জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরে এসে পৌঁছান।

 


এ জাতীয় আরো খবর...