শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সারজিস আলমের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন। জানা যায়, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সারজিসের আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়। এ বিষয়ে মামলার বাদী জানান, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।

মামলাটির শুনানি গ্রহণ করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় একদল দুর্বৃত্ত। ওই দিন তুহিন হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুকে দেয়া পোস্টে সারজিস লেখেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।’

সারজিস আলমের এই ফেসবুক পোস্টের জেরেই মামলা দায়ের করেছেন বিএনপি নেতা তানভীর সিরাজ। তার দাবি, সারজিস আলম বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

 

আরো পড়ুন:

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম


এ জাতীয় আরো খবর...