শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিচার-সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিচার ও সংস্কার না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মিডিয়ার সম্পাদকরা বাংলাদেশের মানুষকে বারবার ধোঁকা দিচ্ছেন। জুলাইযোদ্ধাদের ক্রিমিনালাইজেশন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বঙ্গভবনের পতন ছাত্রশক্তির হাত ধরেই হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো জায়গা নাই।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে।

তিনি বলেন, একই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কী ছিল?

যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আরেকটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, তা হচ্ছে বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ।

 


এ জাতীয় আরো খবর...