শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

হোস্টেল কক্ষে পড়ে ছিল মেডিকেল ছাত্রীর নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজের শরিফা ইয়াসমিন সৌমা (২১) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা ইয়াসমিন সৌমা এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং খুলনার খালিশপুরের তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেছে। ৪-৫ পৃষ্ঠার ওই চিরকুটে তিনি মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম। তিনি জানান, সৌমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে সংরক্ষিত আছে।

তিনি জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন সৌমার বাবা-মা। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন বলেন, সৌমার কক্ষে আরেকজন ছাত্রী থাকেন। আজ সকালে ওই ছাত্রী ক্লাসে যাওয়ার সময় সৌমাকে ঘুমিয়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা স্বাভাবিকভাবে চাপানো অবস্থায় পায়।


এ জাতীয় আরো খবর...