শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নাফ নদে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক / ২২৬ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরা শেষে ফেরার সময় নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমার রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নদে নৌকাটি আটক করা হয়। গত দেড় বছর ধরে এলাকাটি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার স্থানীয় বাসিন্দা ও জেলে সমিতির আব্দুল গণি বলেন, জেলে মোহাম্মদ ইলিয়াছ তার দুই ছেলেসহ আরো দুই জেলেকে নিয়ে মঙ্গলবার সকালে নাফ নদে মাছ ধরতে যায়। বিকালে ফেরার পথে মিয়ানমার নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদের সীমানা থেকে আরাকান আর্মির একটি টহল দল নৌকাটিকে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সময়ে নৌকা ও জেলেদের ফেরত দেয়নি আরাকান আর্মি।

জালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আলম বলেন, জেলে ইলিয়াছের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল নৌকাটি।


এ জাতীয় আরো খবর...