শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নিহত অটোরিক্সার ৪ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
accident

নারায়ণগঞ্জে গ্যাসবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। জেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মদনপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি বিশনন্দী ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে কড়ইতলা তালতলা মোড় থেকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত হলেন, লিটন দাস (৩২), সিএনজি চালক আবুল বাশার (৩৪) ও অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে, দুর্ঘটনার পর থেকে ৩ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


এ জাতীয় আরো খবর...