শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ২২৯ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

স্থাপিত হওয়ার পর ৯ বছর পার হয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সকাল থেকে রেলপথ অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এসময় পরিবেশের দোহাই দিয়ে ডিপিপি অনুমোদন না দেয়ায পরিবেশ উপদেস্টা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে নানা শ্লোগান দেন তারা। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিনবঙ্গের সাথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন দাবি জানান তারা।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম জানান, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনে সমবেত হয়ে রেলপথ অবরোধ করেন। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে এই অবরোধের সময়ের ওপর নির্ভর করছে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে।

রেল বিভাগ সূত্র জানায়, এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি ট্রেন আপ-ডাউন করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।

উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের সময় রেলের নিরাপত্তায় স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

উল্লেখ্য, রেলপথ অবরোধের ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে ও ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


এ জাতীয় আরো খবর...