শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ভোলাগঞ্জে সাদা পাথর লুট, অনুসন্ধানে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক / ২৭৪ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ভোলাগঞ্জ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করবে। ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (বুধবার, ১৩ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, সাদাপাথর লুটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করেছি। বিষয়টি পর্যালোচনার জন্য জরুরি সভা আহ্বান করেছি।

কমিটির আরো দুই সদস্য হলেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার।

জেলা প্রশাসক আরও জানান, সাদা পাথর ও জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে বালু-পাথর উত্তোলনের বিষয়ে আজ জরুরি সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা করা হবে। যেখানে পাথর ও প্রকৃতি সংশ্লিষ্টসহ প্রশাসনিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমন্বিত সভা থেকে কার্যকর সিদ্ধান্ত আসবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা চলছিল। সম্প্রতি এই বেপরোয়া লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে। বিষয়টি সামাজিক ও প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে দল।


এ জাতীয় আরো খবর...