শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট

নিজস্ব প্রতিবেদক / ২২২ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। হাইকোর্টের রায়ের কারণে বন্ধ হয়ে গেছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই। এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে আজ বুধবার (১৩ আগস্ট) আপিল শুনানিতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ওই রায় দেয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল।

রাষ্ট্রপক্ষ কেন এই মামলার দ্রুত নিষ্পত্তি চান, প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন– এই মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বন্ধ হয়ে গেছে।

এর আগে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। এতে মুক্তিযোদ্ধাদের বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করা হয়। গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করেন।

রায়ে মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে জারি করা গেজেট ও আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে রায় স্থগিত করেন আপিল বিভাগ।


এ জাতীয় আরো খবর...