শিরোনামঃ
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার: রিজভী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী শুমারির মাধ্যমে দেশের সব নৌযানের তথ্য সংগ্রহ করা হবে: প্রতিমন্ত্রী গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

১২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগস্টের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের (২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিন) তুলনায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি। এই সময়ে রেমিট্যান্স আসার প্রবৃদ্ধি ছিল ৩৪ শতাংশ।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। তবে ওই মাসে আটটি ব্যাংক, যার মধ্যে কয়েকটি রাষ্ট্রায়ত্ত, বেসরকারি এবং বিদেশি ব্যাংক ছিল, কোনো রেমিট্যান্স আনতে পারেনি।

বিগত ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার) তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি ছিল। ওই অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল একটি রেকর্ড।

বিশ্লেষকরা বলছেন, সরকারের দেওয়া প্রণোদনা এবং প্রবাসী আয়ের পথ সহজ করার কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।


এ জাতীয় আরো খবর...