শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামে  দুধকুমার নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ  সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রামে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নদীটির অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষি জমি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময়, স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হল— ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর। এসব কন্ট্রোল রুম বন্যার সার্বিক পরিস্থিতি তদারকি ও মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর...