শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটে ৭৮টি ট্রাকে লুট হওয়া পাথর পেয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে গতকাল (বুধবার, ১৩ আগস্ট) রাত থেকে আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দুপুর পর্যন্ত প্রশাসনের বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সকাল থেকে চলা অভিযানে ৭৮টি ট্রাক থেকে লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। এসময় ৯৫টি ট্রাকে তল্লাশি করা হয়। বাকি ১৭টিতে এলসির পাথর ও বালু থাকায় সেগুলো ছেড়ে দেয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের সূত্র জানায়, উদ্ধারকৃত পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেরত দেয়ার কাজ চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনঃস্থাপন করা যায়।

অভিযান চলাকালীন রাতের মধ্যেই পাথর লুটের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকায় প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। সম্প্রতি এই লুটপাটের মাত্রা এতটাই বেড়ে গেছে যে ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান চলবে।


এ জাতীয় আরো খবর...