শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শুক্রবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
তিতাস গ্যাস কর্তৃপক্ষ

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১৫ আগস্ট শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর এবং কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের ১২” ব্যাস × ১৪০ পিএসআইজি লাইনে সংযুক্ত সকল শ্রেণীর গ্রাহক এর আওতাভুক্ত থাকবে।

এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর...