শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ভোটকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার পরিস্থিতি নেই: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ধর্ম উপদেষ্টা আ ফ  ম খালিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকার শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ঘোষিত সময়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এ সময় ভোটকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ ও বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...