শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। কোন শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরইমধ্যে সম্পৃক্ত সব দফতর কাজ শুরু করেছে। বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ দেখা যাবে। ম্যান্ডেট নিয়ে জনগণের দরজায় যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারও সংশয় থাকলে তা তখনই কেটে যাবে। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল-আমিনের কবর জিয়ারত করেছি। বাকিদের কবরও জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। এই শহীদদের আত্মদানের কারণেই আমরা স্বাধীনভাবে কথা বলা ও রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি।


এ জাতীয় আরো খবর...