শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

জন্মাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে আজ শনিবার (১৬ আগস্ট) সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী।

হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি জন্ম নেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল আটটায় চন্ডিপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিকেল তিনটায় রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর...