শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।

ড. ইউনূস জানান, এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। গত এক বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলে জানান তিনি।

এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি করেন তিনি।

এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার ও হালাল পণ্যের বিষয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারপ্রধান। বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এজন্য মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা।

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আহ্বান জানান মালয়েশিয়া সরকারকে। এক্ষেত্রে দুদেশের বিদ্যমান সমস্যার সমাধানের প্রত্যাশা করেন তিনি।


এ জাতীয় আরো খবর...