শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো.তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।

স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একত্রে খাবার পর মাদ্রাসার ছাত্রীরা ঘুমিয়ে পড়ে।

রাত দেড়টার দিকে একতলা পাকা মাদ্রাসা ভবনের আবাসিক হলকক্ষে একত্রে ১৩ ছাত্রী ঘুমিয়ে থাকার সময় হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ বোধ করে ও বমি করতে  থাকে। বিষয়টি টের পেয়ে মাদ্রাসায় অবস্থানরত একমাত্র শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও শিশুদের পরিবারে খবর দেন।

শনিবার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন।

কিছুক্ষণের মধ্যেই তানিয়াও মারা যায়। তাকে ঠিকমতো চিকিৎসার সুযোগই পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক।

মেডিক্যাল অফিসার আলিম বলেন, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার বাম পায়ের গোড়ালিতে একটু ক্ষতের চিহ্নও পাওয়া গেছে।

অপরদিকে জামিলার দেহে বাহ্যিকভাবে তেমন কোনো চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপের কামড় বা কোনোরকম বিষক্রিয়ায় শিশু দুজনের মৃত্যু হয়েছে। মৃতদেহের পরিবর্তনের লক্ষণও সেইরকম। যেহেতু মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা আক্রান্ত হয়নি, তাই ঘটনাটি খাদ্যে বিষক্রিয়াজনিত নাও হতে পারে বলেও মন্তব্য করেন ডা. আলিম।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, শিশু দুজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয়।


এ জাতীয় আরো খবর...