শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

হাতিকে বাঁচাতে গিয়ে চিকিৎসকরা আহত, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত দুই চিকিৎসকসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। আহতরা হলেন: ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য নেচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

আজ শনিবার (১৬ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে যান তারা।

চিকিৎসার একপর্যায়ে আহত হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।


এ জাতীয় আরো খবর...