শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটের দিকে তাকে চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি মেডিক্যাল হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।

উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে চিকিৎসকরা দেখতে পান, উপদেষ্টার শরীর থেকে ক্রমশ ঘাম বের হচ্ছে।

তখন চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।


এ জাতীয় আরো খবর...