শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাজধানীর লালবাগ এলাকা থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার ও নগদ দুই লাখ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শফিক চৌধুরী ও তার স্ত্রী জয়নব আক্তার এবং কবির হোসেন ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার। শনিবার রাতে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (মিডিয়া)গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারগুলোও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এনে রাজধানীতে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরো খবর...