শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা

অক্টোবরের মধ্যে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার শেখ হাসিনার বিরুদ্ধে তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।৬ষ্ট সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ।এরপর ৭ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। এরপর ৮ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী।

এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামী থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এই মামলা ছাড়াও, আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।


এ জাতীয় আরো খবর...