শিরোনামঃ
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার: রিজভী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী শুমারির মাধ্যমে দেশের সব নৌযানের তথ্য সংগ্রহ করা হবে: প্রতিমন্ত্রী গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ভরা মৌসুমেও ইলিশের কেজি ২ হাজারের উপর

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
hilsa-ইলিশ

রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবু দাম সেই অর্থে কমছে না। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। এখন কিছুটা কমেছে, তবে সেটিও অনেক বেশি। ভরা মৌসুমেও তাই ইলিশের ঘ্রান নিতে পারছে না মধ্যবিত্ত।

বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরও বেশি রাখা হচ্ছে। রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি বাজার ও সুপারশপ ঘুরে এ চিত্র দেখা গেছে।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের অড়তে ভোর থেকে ইলিশ মাছ পাইকারিতে বিক্রি হয়। ওই বাজারে খুচরায়ও ইলিশ বিক্রি হয়। পাইকারিতে কিনে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করতে দেখা যায় খুচরা বিক্রেতাদের। পাইকারিতে ১৯০০ টাকা প্রতি কেজিতে কেনা ইলিশ ২১০০ বা ২২০০ টাকায় বিক্রি করছেন তারা। ওজন এক কেজির চেয়ে কিছুটা বেশি এমন ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২৪০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০ গ্রামের ইলিশ ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রামের ছোট সাইজের ইলিশ ১২০০-১৩০০ টাকা বিক্রি হচ্ছে।

সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২৩৯০ টাকা, ১ কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৭৯০ টাকা।


এ জাতীয় আরো খবর...