শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে চালু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে। রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন সম্ভাবনার কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মানাধীন রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। এতে মনে হয়েছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

কাজ পুরোপুরি সম্পন্ন না হলেও আংশিকভাবে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান ।

তিনি আরও বলেন, এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ জাতীয় আরো খবর...