শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট লেনদেনের অভিযোগ, গোয়েন্দা কার্যক্রম শুরু দুদকের

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন— দুদক। এই প্রেক্ষাপটে গোয়েন্দা কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি। রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবুর রহমানের ‘অটোবায়োগ্রাফি’ খ্যাত আত্মজীবনীমূলক এই বই।

২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়।

বইটিতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। এমনকি নেতাকর্মীদের বলতেন, বইটি থেকে শিক্ষা নিতে।

তবে, সস্প্রতি একটি গণমাধ্যম উঠে এসেছে এই আত্মজীবনী লেখার পিছনে রয়েছে ভিন্ন কাহিনী। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল।

এমনকি গুরুতর অভিযোগ রয়েছে, এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাটও পেয়েছেন সংশ্লিষ্টরা।


এ জাতীয় আরো খবর...