শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।সোমবার (১৮ আগস্ট) নগরীর আকবর শাহের সিটি গেইট এলাকায় ভোর ৪ টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ও অজ্ঞাতনামা (৩০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিল।

 


এ জাতীয় আরো খবর...