শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা; বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Bangladesh Govt

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড (Degraded Air Shed)’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি ৫ অনুযায়ী ১৭ আগস্ট এ সংক্রান্ত পরিপত্র জারি করে পরিবেশ অধিদপ্তর। পরিপত্রে স্বাক্ষর করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি।

এ ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতিত সব ধরনের ইটভাটায় ইট পোড়ানোসহ ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুন বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প স্থাপনে পরিবেশগত ছাড়পত্র প্রদান এবং কর্মপরিকল্পনায় উল্লিখিত অন্যান্য কার্যক্রমও নিষিদ্ধ করা হবে।

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাভারের পরিবেষ্টক বায়ুর মান জাতীয় মানমাত্রার প্রায় তিন গুণ ছাড়িয়েছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠী মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের দূষণ ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর ওপর ভয়াবহ প্রভাব ফেলছে।

সরকার আশা করছে, এ ঘোষণার মাধ্যমে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।


এ জাতীয় আরো খবর...