শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১১২ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
শফিকুল ইসলাম অপু

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (১৮ আগস্ট) সকালে আমরা তাকে ঝিনাইদহ পাঠিয়ে দিয়েছি। সেখানে তার বিরুদ্ধে মামলা আছে।’

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


এ জাতীয় আরো খবর...