শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ঘুমধুম সীমান্তে ২ আরাকান আর্মি আটক

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন দুই উপজাতি নাগরিককে আটক করেছে বিজিবির মাঠকর্মীরা। আটক হওয়া দুজনকে আরাকান আর্মির সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।

ঘটনাটি ঘটে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটককৃতরা হলেন- নয়ন চাকমা (৩০)। পিতার নাম- জ্ঞান রঞ্জন চাকমা, গ্রাম- বেদবেদি, ওয়ার্ড নং-৬, রাঙ্গামাটি সদর। অন্যজন- উলাই চাকমা (২৪), পিতার নাম- উছলা চাকমা, গ্রাম- মেদাইক, থানা- ডেকুবুনিয়া, জেলা- মংডু, মিয়ানমার।

সোমবার (১৮ আগস্ট) সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উলাই চাকমা আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন।

পরবর্তীতে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

 


এ জাতীয় আরো খবর...