শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার বাইরে গিয়ে নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর গুণগত মানের আগের চেয়ে কোনো পরিবর্তন হয়নি। তাই নির্বাচন নিয়ে তারা নানান কথা বলছেন, যা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তবে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে পিছিয়ে আসার কোনো চিন্তা সরকারের নেই।’

তিনি আরও জানান, দুদক সংস্কার কমিশন, নির্বাচন সংস্থা কমিশন ও আইন সংস্কার কমিশন সংক্রান্ত সুপারিশের ভিত্তিতে দ্রুত আইন প্রণয়ন করা হবে। আগামী দু’এক মাসের মধ্যেই এসব আইন কার্যকর করতে উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্দেশ্যে একজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে, যিনি আজ থেকেই কাজ শুরু করেছেন।


এ জাতীয় আরো খবর...