শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামি খালাসের আপিল শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে শুনানি ফের কাল। শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে দুই দফায় শুনানি করেন রাষ্ট্রপক্ষ।

গত ১ ডিসেম্বর এই মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে আপিল শুনানি শুরু হয়। এর আগে ২০১৮ সালের বিচারিক আদালত এ মামলার রায় দেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ও তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন সাজা হয়।

তবে ৫ আগস্টের পর হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠিত হলে হাইকোর্টে শুনানি শেষে গত ১ ডিসেম্বর এই মামলার সব আসামিকে খালাস দেয়া হয়।

আরো পড়ুন:

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে


এ জাতীয় আরো খবর...