শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
বৃষ্টি

দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

 

এতে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

 

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

 

 

 

এতে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।


এ জাতীয় আরো খবর...