শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই পুলিশ সদস্যের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জুলাই আন্দোলনে হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানকে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে, জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের একটি বেঞ্চ জামিন দেন। এ নিয়ে মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যরা সচিবালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ-প্রতিবাদ করেন।

পরে, বেশ কিছু দাবি তুলে ধরে কার্যক্রম স্থগিত করে। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদ উজ জামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেইসাথে বুধবারের মধ্যে দুই বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজ করতে হবে। অন্যথায়, আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরা করার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।


এ জাতীয় আরো খবর...