শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ছাত্র প্রতিনিধিসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক / ১০৫ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধায় ভন্ডুল হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে কয়েকজন আন্দোলনকারি আহত এবং কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনায় আহত ও হেফাজতে নেওয়া আন্দোলনকারিদের সকলের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন।

ঘটনার ব্যাপারে জানতে পুলিশের সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

তবে কয়েকজন আন্দোলনকারি চাকরিচ্যুত শিক্ষক জানিয়েছেন, সকালে উখিয়া সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে ৪০/৫০ জন ভুক্তভোগী শিক্ষক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারিদের সরে যেতে নির্দেশ দেয়।

এতে পুলিশের নির্দেশ অমান্য করতে থাকলে আন্দোলনকারিদের ওপর বিনা উস্কানিতে লাঠিপেটা করা হয়েছে। ঘটনায় ৭/৮ জন আন্দোলনকারি শিক্ষক আহত হন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১০/১৫ জন আন্দোলনকারিকে আটক করে নিয়ে যায়। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে নতুন করে বিক্ষোভের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


এ জাতীয় আরো খবর...