শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে আগুন, পুড়ে ছাই ১০ গাড়ি

নিজস্ব প্রতিবেদক / ১০১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণের আগেই ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিলো। এসময় হঠাৎ বিস্ফোরণ হয়। বাস থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটিও।


এ জাতীয় আরো খবর...