শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সিলেটে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল নাজমুল হক।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ এবং ডিবিরহাওর বিওপি এসব মালামাল জব্দ করে।  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জব্দকৃত এসব মালামালের বাজার মূল্য সাড়ে ৪ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকি নৌকা।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদি, কিটক্যাট চকলেট, চোরাচালান মালামাল বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার ও ট্রাক জব্দ করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। বিধি মোতাবেক এসব মালামালের বিপরীতে ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...