শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৮১ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় মেজবাহ উদ্দিন (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মেজবাহর বাবা মোসলেম উদ্দিন (৬৫), মা সালমা বেগম (৫০) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাবা, মা ও ছেলে দগ্ধ হন।

স্বজনেরা জানান, গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় থাকতেন তারা। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ট্রান্সফরমারের একটি বিস্ফোরণ ঘটে। এতে বাসাটিতে আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের ৩ সদস্য দগ্ধ হন। এরপর শুক্রবার ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার তখন জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।


এ জাতীয় আরো খবর...