শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল (শনিবার, ২৩ আগস্ট) ঢাকায় দুই দিনের সরকারি সফরে আসছেন। তার সফরের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের ক্রমোন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। মূলত এটি গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত হয়।

বিশ্লেষকদের মতে, গত বছরের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে দৃশ্যমান উষ্ণতা সৃষ্টি হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশ ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখেছিল এবং নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল।

তবে সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুনর্গঠন ও সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে, যার ধারাবাহিকতায় ইসহাক দারের সফরকে দেখা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...