শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে, এমন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। বিএনপির মহাসচিব বলেন, গুমের শিকার হওয়া লোকদের সন্তানররা বড় হয়েছে, কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিলো অভূত্থানের পর গুম হওয়াদের খোঁজ পাবো, কিন্তু এখনও কিছুই হয়নি।

তিনি বলেন, একটা বড় বিজয় অর্জন হয়েছে, যে বিষয়গুলো আমাদের পদে পদে কষ্ট দিচ্ছে তার এখনও সমাধান করতে পারিনি। বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের পক্ষে রয়েছে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের গুম-খুনের বিচার তরান্বিত করার জন্য নির্বাচন চায় বিএনপি।

তিনি বলেন, গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না বন্ধ করতে এবং গুম কমিশনকে পাবলিকলি আনতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম হওয়াদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ জাতীয় আরো খবর...