শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উমামার

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে ‘উদাসীনতার’ অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া উচিত, তারা তা নিচ্ছে না। প্রশাসনের এ ধরনের উদাসীনতার ফলে নির্বাচনের দিন বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ না নিলে নিজেদের প্যানেলের পক্ষ থেকে ‘পদক্ষেপ’নেওয়া হবে মন্তব্য করে উমামা বলেন, মিছিল নিয়ে মনোনয়ন ফরম তুলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল নির্বাক।

দূরত্ব কমাতে ও যানজট এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বেশ কয়েকটি হলের ভোটকেন্দ্রে পরিবর্তন আনার দাবিও করেন তিনি।

এই নেত্রী আরও বলেন, শামসুন্নাহার হলের ভোটকেন্দ্র পরমাণু গবেষণা ইনস্টিটিউটে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভোট কেন্দ্র সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘হলপাড়ার’ চারটি হলের ভোটকেন্দ্র ব্যবসায় শিক্ষা অনুষদে (এফবিএস) নেওয়ারও দাবি জানান তিনি।


এ জাতীয় আরো খবর...