শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ রোববার (২৪ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ পাঁচ-ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে দুদিনের সফরে গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এদিন ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। এ সময় সার্ক কার্যকর, আগামী নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনার পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গও উঠে আসে।


এ জাতীয় আরো খবর...