শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বৈঠকে যেসব চুক্তি-সমঝোতা সই হলো

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, একটি কর্মসূচি ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (রোববার, ২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত সমঝোতা, কর্মসূচি ও চুক্তির মধ্যে রয়েছে:

দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি

সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত কর্মসূচি

দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা সমঝোতা

বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যৌথ কার্যদল গঠন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের সমতুল প্রতিষ্ঠান সম্পর্কিত সমঝোতা

বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা

দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের আগে একান্ত বৈঠকেও বসেন। এই স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে নেয়া উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...